বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন

পুলিশ সদস্য পদে নিয়োগ



আজ ১৪ মার্চ/২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। নড়াইল জেলায় জানুয়ারি-২০২৪ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য প্রাথমিকভাবে মোট ৮১১ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই এবং মাঠ পরীক্ষা সম্পন্ন করে ২০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ১০২ জন প্রার্থী কৃতকার্য হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল ১৩ মার্চ (বুধবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ১৫ জন পুরুষ ও ০৩ জন নারী মোট ১৮ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে 

সাধারণ কোটা (পুরুষ)- ০৮ জন;

সাধারণ কোটা (নারী)- ০৩ জন;

মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ)- ০৫ জন এবং পুলিশ পোষ্য কোটা (পুরুষ)- ০২ জন।


আজ ১৪ মার্চ (বৃহস্পতিবার) উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে ১৫ জন পুরুষ ও ০৩ জন নারীসহ মোট ১৮ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয় । এছাড়া সাধারণ ও বিভিন্ন কোটায় ০৭ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করলে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।


নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন "সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তোমরা উত্তীর্ণ হয়েছো"। তিনি অকৃতকার্যদের হতাশ না হয়ে ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীগণের অভিভাবকগণও তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকগণ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সন্তানরা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ শহীদুজ্জামান, আরও আই, নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে