ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা


সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তর অফিসের কর্তৃকপক্ষকে ম্যানেজ করে লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই চালাচ্ছেন অধিকাংশ ইটভাটা। পুড়ানো হচ্ছে কাঠ ও রাবারের টায়ার কালি। যেন দেখার কেউ নেই, প্রশাসন নিরব। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া বিবি ও এসবিএল ইটভাটা, ছয়ঘিরিয়া এসবি ইটভাটা, মাদবকাটি স্টার ইটভাটা, বিনেরপোতা রহমান ইটভাটা ও ভাদড়া, বিনেরপোতাসহ উপজেলার অধিকাংশ ইটাভাটায় বিভিন্ন প্রজাতির গাছের কাঠ, রাবার টায়ারের কালি ইটভাটায় পোড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন। এতে করে এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে এবং মানুষের নানা রোগব্যাধি হচ্ছে।


এছাড়াও পরিবেশ অধিদপ্তরের ছাড়াপত্র ও সরকারি লাইসেন্স ছাড়াই চলছে জেলা ও উপজেলার অধিকাংশ ইটভাটা। অবাধে কাঠ পুড়ানোর কারনে এক দিকে যেমন বৃক্ষ নিধন হচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কাঠ-কালি ও রাবারের টায়ার পুড়ানোয় পাশাপাশি ফসলি জমির উপরের মাটি কেটে ব্যবহার করা হচ্ছে ইট তৈরীর কাজে। এতে মাটির উর্বরতা কমে যাচ্ছে। কোন কোন ভাটায় কয়লার সাথে কাঠ, তুষকাঠ ও টায়ার পোঁড়ানো কালি ব্যবহার করে ইট পোড়ানোর ফলে কলো ধোয়ায় পরিবেশ দূষণ বাড়ছে। 


দেশের বিভাগীয় ও জেলা শহরে অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও মানছে না কেউ। মাঝে মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় পরিবেশ অধিদপ্তর হতেগোনা দু’একটি ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করলেও আদালতের নির্দেশ অনুযায়ী তেমন কোনো জোরালোভাবে অবৈধ ইটভাটা বন্ধে আজ পর্যন্ত সাতক্ষীরাতে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


ইতোমধ্যে গত ২৩ সালে ডিসেম্বর মাসে লাইসেন্স না থাকায় সদর উপজেলার বাবুলিয়া বিবি ব্রিকস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া পরিবেশের ছাড়পত্র না থাকায় চলতি বছরের ২০২৪ সালে জানুয়ারি মাসে ৮টি ইটভাটাকে জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় কলারোয়া তামিম ব্রিকস ও কালিগঞ্জ উপজেলার রূপা ব্রিকসকে সিলগালাসহ তাদেরকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু ইটভাটা ভেঙে দেওয়া ও জরিমানা করার পরও জেলা পরিবেশ অধিদপ্তর অফিসকে ম্যানেজ পুনারায় বাবুলিয়া বিবি ইটভাটা চালু করেছেন এবং এসব ইটভাটায় মহাৎসবে বিভিন্ন প্রজাতির কাঠ, রাবারের টায়ার কালি, তুষকাঠ পোড়ানো হলেও প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিবেশ অধিদপ্তর অফিসের কর্তৃকপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না বলে অভিযোগ করেন স্থানীয় নাগরিক সমাজ।


জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির এক নেতা বলেন, গত জানুয়ারি মাসে এসব ইটভাটার বিরুদ্ধে জেলা পরিবেশ অধিদপ্তর অফিসে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত এসব ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতি বছর এসব ইটভাটা থেকে জেলা পরিবেশ অধিদপ্তরের নামে ভাটাপ্রতি এক থেকে দুই লাখ টাকা করে অর্থ আদায় করা হয়। এ কাজে সমন্বায়কের কাজটি করে থাকেন জেলা ইটভাটা মালিক সমিতি। তবে ঈদের পর এসব ইটভাটার বিরুদ্ধে ও জেলা পরিবেশ অধিদপ্তর অফিসের কর্তৃকপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করে বিভিন্ন অধিদপ্তরে স্মারক লিপি প্রদান করবেন বলে পরিবেশ কমিটির নেতৃবৃন্দ জানান।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটা মালিক বলেন, ইটভাটা মৌসুম শুরুর সাথে সাথে তাদেরকে দিতে হয়ে মোটা অংকের টাকা। তাই আমরা পরিবেশ অধিদপ্তর অফিসকে ম্যানেজ করে চালায় ইটভাটা।


জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, সাতক্ষীরায় মোট ৯৬টি ইটভাটার মধ্যে ঝিকঝাক ভাটা রয়েছে ৮৩টি। সনাতনী পদ্ধতির ভাটা রয়েছে ১৩টি। এসব ভাটার মধ্যে ৬৭টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। পরিবেশের ছাড়পত্র বিহীন এসব অবৈধ ইটভাটার কোন সরকারি লাইসেন্স নেই। শুধুমাত্র উচ্চ আদালতে একটি রিটের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ইটভাটা মালিকরা অবৈধভাবে চালাচ্ছে এসব ইটভাটা।


খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি উচ্চ আদালত এক আদেশে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। এক রিটের প্রাথমিক শুনানী শেষে গত বছর ১৩ নভেম্বর বিচারপতি মোঃ আশরাফুর ইসলাম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ বিষয় সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে উদ্ধর্তন সংশ্লিষ্টদের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার নাগরিক সমাজ।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে