জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মেয়েদের সাফে শুধু একটি ট্রফিই অধরা বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2024 12:47:10 am


২০১৭ সালে প্রথম, এর পর থেকে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট মানেই যেন বাংলাদেশের মেয়েদের শিরোপা জয়। আসলে সাফে মেয়েদের ফুটবলেই বাংলাদেশের জয়জয়কার। গতকাল নেপালে শেষ হয়েছে অনূর্ধ্ব–১৬ সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টও শেষ হয়েছে বাংলাদেশের কিশোরীদের শিরোপা জয়ের হাসিতে। মূল টুর্নামেন্টসহ এই নিয়ে মেয়েদের সাফ ফুটবলে ৭টি শিরোপা জিতল বাংলাদেশ।


এরপরও একটা আফসোস হয়তো থাকবে বাংলাদেশের মেয়েদের! সাফে মেয়েদের যে কয়টি বয়সভিত্তিক টুর্নামেন্ট আছে, একটি ছাড়া এর সব কটিই জিতেছে বাংলাদেশ। জিততে পারেনি শুধু অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ। এটা জিতলেই সাফে মূল টুর্নামেন্টসহ সব শিরোপা জয়ের চক্রপূরণ হবে বাংলাদেশের। মেয়েদের সাফের বর্তমান চ্যাম্পিয়ন যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলই।


মাত্র এক মাসের ব্যবধানে সাফের দুটি বয়সভিত্তিক শিরোপা জিতল বাংলাদেশ। ফেব্রুয়ারির শুরুতে মেয়েরা জিতেছে সাফ অনূর্ধ্ব–১৯ টুর্নামেন্টের শিরোপা। তবে সেটি ভারতের সঙ্গে যৌথভাবে। তবে অনূর্ধ্ব–১৬ সাফের শিরোপাটায় আর কাউকে ভাগ বসাতে দেয়নি মেয়েরা। ফাইনালে প্রথমে পিছিয়ে পড়েও ৭১ মিনিটে সমতা ফিরিয়ে টাইব্রেকারে ভারতকে তারা হারিয়েছে স্নায়ু ধরে রেখে। সাফের বয়সভিত্তিক ফুটবলে অনূর্ধ্ব–১৯ টুর্নামেন্টটিই দুবার জিতেছে বাংলাদেশ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৫২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫৫ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে