তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাশিয়ায় আটক দক্ষিণ কোরিয়ার নাগরিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2024 03:44:31 pm


রাশিয়া এই বছরের গোড়ার দিকে গুপ্তচরবৃত্তির সন্দেহে দক্ষিণ কোরীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাঁকে মস্কোর একটি কারাগারে রেখেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের উদ্ধৃতি দিয়ে সোমবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


মামলাটিকে ‘সর্বাধিক গোপনীয়’ অভিহিত করে এবং সন্দেহভাজন ব্যক্তিকে বেক ওন সুন হিসেবে চিহ্নিত করে তাস বলেছে, তাঁকে রাশিয়ার সুদূর পূর্বের শহর ভ্লাদিভোস্টক থেকে আটক করা হয়েছে। রাশিয়া প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কোনো নাগরিককে অপরাধমূলক গুপ্তচরবৃত্তির জন্য গ্রেপ্তার করেছে বলেও তারা উল্লেখ করেছে।সংস্থাটি আরো বলেছে, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে তাসের সূত্রের মতে, বেক ওন সুন বিদেশি গোয়েন্দা পরিষেবাগুলোতে রাষ্ট্রীয় গোপন তথ্য পাঠিয়েছে।’আরো তদন্তের জন্য সন্দেহভাজনকে ভ্লাদিভোস্টক থেকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁকে রাজধানীর কুখ্যাত লেফোরটোভো কারাগারে রাখা হয়েছে বলেও তাস জানিয়েছে।


এএফপির তথ্য অনুসারে, বন্দিদের প্রায় সম্পূর্ণ নির্জনে রাখার জন্য পরিচিত লেফোরটোভো কারাগারে বর্তমানে মার্কিন প্রতিবেদক ইভান গার্শকোভিচকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক রাখা হয়েছে। তিনি অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন।রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে সর্বোচ্চ ২০ বছরের জেল হয়।এদিকে ইউক্রেনে আক্রমণের জন্য সিউল মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তনের পর রাশিয়া ২০২২ সালে দক্ষিণ কোরিয়াকে একটি ‘অবন্ধুত্বহীন দেশ’ হিসাবে চিহ্নিত করেছিল। ক্রেমলিন তখন থেকে সিউলের চিরশত্রু উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক তৈরি করেছে। এতে দক্ষিণে অস্বস্তির সৃষ্টি হয়েছে।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৫ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে