হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেফতার ১৫১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2024 01:21:49 am


মালয়েশিয়ায় কয়েকটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫১ জনকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার রাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান শহরের ১৭টি বিনোদনকেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।


অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশন) জাফরি এমবক ত্বহা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতার হওয়াদের মধ্যে ৯৪ জনের বৈধ সামাজিক ভিজিট পাস (পিএলএস) এবং অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) রয়েছে। বাকিদের এদেশে থাকার মতো কোনো ভ্রমণ নথি বা পাসপোর্ট নেই।এদের মধ্যে ১০৩ জন থাই, দুজন লাওতিয়ান, ১১ জন ভিয়েতনাম এবং দুজন ইন্দোনেশিয়ার নারী রয়েছেন। এ ছাড়া অভিযানে মিয়ানমারের পাঁচজন,  ইন্দোনেশিয়ার একজন, বাংলাদেশি ১১ জন এবং চীনের তিনজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। এ অভিযানের সময় থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৯৫টি পাসপোর্টও জব্দ করা হয়েছে।


এ ছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(ডি) ধারায় অপরাধে স্থানীয় ১১ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর