ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের পুরস্কার বিতরণ

৭ই মার্চ স্মরণে পরিবেশবাদী সংস্থা "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ, সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধুর তর্জনির গর্জে জেগে উঠেছিল পুরো বাঙালি জাতি। সোচ্চার হয়েছিল স্বাধিকার আন্দোলন। ৭ই মার্চ বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেই দিনকে স্মরণীয় রাখতে ভাষণ প্রতিযোগীতায় ১৭জন অংশগ্রহনকারীদের মধ্যে চূড়ান্তভাবে ৩জন নির্বাচিত হয়। 

আজ (১০ মার্চ) বিকালে বিএ কলেজ রোড সংলগ্ন ২য় কার্যালয়ে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। তিনি তার বক্তব্যে বলেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" অত্যন্ত সুনাম সাথে ও স্বচ্ছতার সাথে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বাসীর জন্য নানা কাজ করে যাচ্ছে। যদিও এসব কাজে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তাদের এই অর্থ অনেক কষ্ট করে জোগার করতে হয়। অর্থের জন্য এ ধরনের ভালো কাজ কোনভাবেই  থেমে থাকবেনা। ক্লিন সিরাজগঞ্জের ভালো কাজকে আরো অনুপ্রাণিত করতে আমি ব্যক্তিগত পক্ষ থেকে একলক্ষ টাকা অনুদান দেবো, যা দিয়ে তারা আরো ক্লিন এন্ড গ্রীনে সিরাজগঞ্জ বাসীর জন্য কাজ করবে। আমি তাদের মঙ্গল কামনা করি এবং এমন আয়োজন আরো অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা রাখি। বিশেষ অতিথি হিসেবে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা উপস্থিত থেকে তিনি বলেন, 

যে বসয়ে ছেলে মেয়েরা জীবন উপভোগ করে সেই বয়সে এই সংগঠনের ছেলে মেয়েরা দেশ ও জাতি গঠনে কাজ করছে যা দেখে আমরা গর্বিত। আমি এবং আমরা সবাই চেষ্টা করছি এই সংগঠনের মাধ্যমে একটি বাসযোগ্য সিরাজগঞ্জ উপহার দেয়া এবং শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ভিন্ন এই আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান

এছাড়া ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির তরুণ প্রজন্মের একঝাঁক স্বেচ্ছাসেবী দল ও সমাজের গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর