বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়া দু'পক্ষের সংঘর্ষে আহত হুমায়ুন ঠাকুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে,

  






নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে  আহত হুমায়ুন ঠাকুর (৫০) ওরফে হুমাই ঠাকুর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার ( ৯ মার্চ) সকাল ৯ টার দিকে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  


নিহত হুমায়ুন ঠাকুর লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কচুয়াবাড়িয়া  এলাকার মৃত নিরু ঠাকুরের ছেলে।  তিনি পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা এলাকার ঢাকা বাস কাউন্টারের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মার্চ  (মঙ্গলবার) রাতে লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্ৰামের ফারুক শেখের ছেলে হায়াতুরের নেতৃত্বে ৭/৮ জনের একদল দূর্বৃত্ত ছ্যান দা, লাঠি, রামদা নিয়ে ঢাকা কাউন্টার এলাকায় এসে আবদুল্লাহ ঠাকুর শিপলা (২৪) ও রুমানকে( ২৭) মারধোর করে। পরে  দু'পক্ষের লোকজন জড়ো হয়ে লক্ষ্মীপাশা-মহাজন সড়কের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পূর্ব গেটের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হুমায়ুন ঠাকুরকে (৫০) মারাত্মক জখম করে। 


স্হানীয় লোকজন আহত উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে প্রাইম হাসপাতালে ভর্তি করে। সেখানে ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার ( ৯ মার্চ) সকাল ৯ টায় হুমায়ুন ঠাকুর মৃত্যুর কোলে ঢলে পড়ে। 


এ বিষয়ে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মাংস ব্যবসায়ী হুমায়ুন ঠাকুরের মৃত্যুর ঘটনায় শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, ' এ মৃত্যুর ঘটনায় শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপাশা পরিবহন কাউন্টারের সামনে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে'।



লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় শনিবার দুপুরে মাংস ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় রাজুপুর এলাকার হায়াতুর শেখ ও হামীম শেখ নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় গত ৬ মার্চ (বুধবার) দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে বলে তিনি জানান। 



এদিকে শনিবার সকালে মাংস ব্যবসায়ী হুমায়ুন ঠাকুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। 

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে