কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

নোয়াখালীতে সিএনজি সহ ৩ ছিনতাইকারী গ্রেফতার,

নোয়াখালীতে সিএনজি সহ ৩ ছিনতাইকারী গ্রেফতার,



নোয়াখালীতে সিএনজি সহ ৩ ছিনতাইকারী গ্রেফতার, 


ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি। 


নোয়াখালী সদর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে মাইজদী শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।


গত কয়েকদিন যাবৎ একটি চক্র সিএনজিতে যাত্রীবেশে ঘুরে ঘুরে, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে আসছিল। 


এরপর  সুধারাম মডেল থানার একটি চৌকস টিমকে ছিনতাইকারীদের আইনের আওতায় আনার জন্য জেল পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম"এর । সিসিটিভি পর্যালোচনার মাধ্যমের  সুধারাম মডেল থানার উক্ত চৌকস টিম ছিনতাইয়ের ঘটনায় জড়িত, আসামী সাইফ ওরফে সাইফুল (২৫), পিতা-আবদুর রহিম মেকার, গ্রাম- ধর্মপুর (রহিম মেইকার বাড়ী), ইসমাইল (৩৫), পিতা-আবদুর রব ভুলু, গ্রাম- পূর্ব শূল্যকিয়া (এমরান মিয়ার বাড়ী),  মোঃ হুমায়ুন (২৫), পিতা-দুলাল মুহুরী, গ্রাম- পূর্ব শূল্যকিয়া (দুলাল মুহুরী বাড়ি), সর্ব থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করে। 


গ্রেফতারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সিএনজি,১টি ছুরি এবং ছিনতাইকৃত নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।


উল্লেখ্য,  মিজানুর রহমান (৪৪), পিতা-মৃত আমানত উল্যাহ,  গ্রাম-সালেহপুর, থানা-সুধারাম, জেলা- নোয়াখালী থানায় এসে উপরোক্ত ছিনতাইকারীদের সনাক্ত করেন। ছিনতাইয়ের শিকার ব্যক্তি বলেন, গত ৩ অক্টোবর  সিএনজি যোগে সালেহপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে,  বেলা সোয়া ১২ টার দিকে পৌর বাজার বকশী মিজি পোলের সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তার বড় মসজিদ মোড়ে, উপরোক্ত আসামীরা তাকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে

আরও খবর