পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইগাতীতে ইমান আলী ওরুফে ফেকাসু হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের ইমান আলী ওরুফে ফেকাসু হত্যাকাণ্ডের ১৫ দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত আসামীদের এখনও গ্রেফতার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্টো আসামী পক্ষের লোকজন আপস নিষ্পত্তি ও মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে ফেকাসুর পরিবারকে। আসামিদের গ্রেফতার ও স্বামী হত্যার বিচার চেয়ে ২১ অক্টোবর শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন নিহত ইমান আলী ওরুফে ফেকাসুর স্ত্রী কমেলা বেগম, ভাই শামছুল হক ও আব্দুল লতিফসহ পরিবারের অন্যান্য সদস্যগণ। সংবাদ সম্মেলনে নিহত ফেকাসুর মেয়ে ঝুমা আক্তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় নিহতের স্ত্রী, ভাই, পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নিহতের মেয়ে অভিযোগ করেন, গত ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেয়ের বাড়ীতে যাওয়ার জন্য তার বাবা বাড়ী থেকে বের হয়। এসময় কাংশা বাজারের দক্ষিণ পার্শ্বে যাওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে প্রধান আসামী আব্দুর জুব্বারসহ ২৫/৩০ জন লোক প্রকাশ্য দিবালকে দা, কুচা, ফালা, কুড়াল, লাঠি-সোঠা দিয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। যা তাৎক্ষণিক ভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে ৮জন আসামীকে গ্রেফতার করে। ওইদিনই ফেকাসুর স্ত্রী কমেলা বেগম ঝিনাইগাতী থানায় ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আর কোন আসামী গ্রেফতার হয়নি। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওইদিনই ৪ জন পুরুষ ও ৪ জন মহিলাসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয় বাকী আসামীগণ পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৩ ঘন্টা ৩৯ মিনিট আগে