বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত রনি'র মৃত্যু।

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত রনি মিয়া (১৬) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। নিহত রনি মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ও আমঝুপি আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বাজারের অদূরে মােটরসাইকেল ও প্রাইভেটকারের মুখােমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাপনী পরীক্ষা শেষে রনি তার বন্ধু খোকসা গ্রামের জাহিদের ছেলে তৌফিক এলাহীর(১৬) এর সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা আমঝুপি বাজারের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সাথে মুখােমুখি সংঘর্ষ হয়। এসময় রনি মারাত্মক আহত হয়। তবে তার বন্ধু তৌফিক সামান্য আঘাতপ্রাপ্ত হয়। রনির অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাইভেট কারের মালিক কার রেখে পালিয়ে যায় ।

পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়। এসময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড  করেন।  ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুমানিক রাত ১ টার দিকে রনি‘র মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জুম্মা রনি‘র নিজ গ্রাম বসন্তপুরে জানাযা শেষে দাফন করা হবে।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে