ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

লাইব্রেরীর পাশে অনুষ্ঠান যেনো থামছেই না ; ভোগান্তি বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-03-2024 04:25:55 pm

বেরোবির পদার্থ বিজ্ঞান বিভাগের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৩ টা হতে রাত ১০ টা পর্যন্ত আয়োজিত হয় লাইব্রেরীর পাশে একাডেমিক ভবন ৪-এর সামনে। এতে আবারো বিপাকে পড়েন লাইব্রেরিতে পড়ুয়া শিক্ষার্থীরা।


গত ৪ মার্চ (সোমবার) একাডেমিক ভবন ৪-এর সামনে পদার্থ বিজ্ঞান বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মো: গাজি মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মো: হাসিবুর রসিদ স্যারের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য সরিফা সালোয়া ডিনা। আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন, তানিয়া নুসরাত, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ। 


অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পূর্বের ন্যায় আবার উচ্চশব্দের জন্যে পড়াশোনার পরিবেশ হারান লাইব্রেরি পড়ুয়া শিক্ষার্থীরা। লাইব্রেরির পাশে নিয়মিত অনুষ্ঠান চলতে থাকায় শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়তে আসার আগ্রহ হারাচ্ছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "বহিরাঙ্গন বিভাগের এমন অনুমতি সত্যিই হতাশাজনক। যেহেতু আমাদের অডিটোরিয়াম নেই সেইক্ষেত্রে অনুষ্ঠানের অনুমতি প্রদানের ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের কথা চিন্তা তা দেওয়া উচিৎ।"


শিক্ষার্থীদের অডিটোরিয়াম নির্মাণের দাবি দীর্ঘদিনের। দ্রুত অডিটোরিয়াম নির্মাণের জোর দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

Tag
আরও খবর