নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শার্শায় ট্রাক্টর চাপায় চালক নিহত

শার্শায় ট্রাক্টর চাপায় চালক নিহত


  শার্শায় নিজ মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিরব হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। 


রবিবার (৩ মার্চ) রাত ১১ টার দিকে যশোর -সাতক্ষীরা মহাসড়কের জোহরা তেল পাম্প  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নিরব হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের শাহিন হোসেনের ছেলে ও ট্রাক্টর চালক ছিলেন।  


টেংরা গ্রামের ইউপি সদস্য মোজাম গাজী জানান, নিরব ট্রাক্টরে করে মাঠি বহনের কাজ করে।ঐদিন নিরব হোসেন ট্রাক্টরে মাটি বহন করে রাত ১১ টার দিকে নিজে চালিয়ে জামতলার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। তারপর নিরব হোসেন নিজের ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্ধার্থ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পুর্বক ট্রাক্টর টি জব্দ করি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপেক্ষিতে  মরদেহটি ময়না তদন্ত ছাড়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

আরও খবর