লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

লাইভে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 01:40:14 pm

সংগৃহীত ছবি


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: 


ফেসবুকে প্রবেশ করলেই দেখা যায় বিভিন্ন পণ্য বিক্রির লাইভ, অর্থাৎ সরাসরি ভিডিও। যার মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু লাইভে আর পণ্য বিক্রির সুবিধা রাখছে না ফেসবুক। চলতি বছরের অক্টোবর থেকে লাইভে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক।


সম্প্রতি এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মেটা। মূলত, ইনস্টাগ্রাম রিলসে মনযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।


মেটা জানায়, ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না। পণ্যের শোকেসিংটা ‘রিল’-এর মাধ্যমে করতে অনুরোধে করেছে মেটা। রিল অ্যাড এবং ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে প্রোডাক্ট ট্যাগিং করতে বলেছে। 


মেটা জানিয়েছে, সম্প্রতি লাইভ ভিডিওগুলো অনেকটা দৈর্ঘ ফর্মের দিকে এগোচ্ছে। কিন্তু এখন আর কেউ বড় বড় লাইভ দেখতে চায় না। এ জন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশদভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেওয়া যাবে।


এতদিন এ লাইভ শপিং ইভেন্ট ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবসায়ীরা ফলোয়ারদের জন্য পণ্যের ভিডিও তৈরি করত; যা ছিল অনেকটাই পারসোনাল হোম শপিং নেটওয়ার্ক। এখানে একজন ব্যবসসায়ী তার ফলোয়ারদের লাইভ শপিং সেশনের নোটিফিকেশন দিতে পারত এবং মেসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট নিতে পারত।


সম্প্রতি টিকটক তাদের কিছু কৌশলগত অগ্রগতির কারণে তরুণ সম্প্রদায়কে বেশ আকৃষ্ট করেছে। ফলে রাজস্ব হারাচ্ছে মেটা। তাই এ ক্ষতি পুষিয়ে নিতে একটি বড় হাতিয়ার হিসাবে জাকারবার্গ ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিলকে অনেক গুরুত্ব দিচ্ছেন।


প্রসঙ্গত, ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু হয় দু’বছর আগে। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। এ ছাড়াও সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি।


আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

১৬ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৩৬ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১২১ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৩৪ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪০ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে