মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিনসহ ৭জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও আলোর পথে মানব কল্যাণ সংঘ’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকদের ঘণ্টাব্যপী মানববন্ধনে দৈনিক খোলা  কাগজের প্রতিনিধি রেজাউল করিম রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি ম সেলিম, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন রানা, ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি  এম এ আজিজ, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ শাখার সদস্য সচিব ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক দেশের কন্ঠের প্রতিনিধি ফয়সাল আহমেদ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখার দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী জহির মাহমুদ আফেন্দি এবং এলাকাবাসীর পক্ষে মজনু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার পৌরসভার চরনিখলা পাটবাজার পুকুরপাড় এলাকার মাদক ব্যবসায়ী রাজা রাম ভাসফোরসহ কয়েকজন  দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। তাদের মাদক সেবন করে যুবসমাজ মাদকাসক্ত হয়ে চুরি ছিনতাই, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলছিল। পরে চরনিখলা পাটবাজার পুকুরপাড় এলাকার অর্ধশত বাসিন্দা মাদক ব্যবসা বন্ধের দাবিতে গত ১৮নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় ও ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাদক ব্যবসা বন্ধের আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনিক আইনানুগ পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসী নিজেরাই মাদক মুক্ত এলাকা ঘোষণা করে এলাকার বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে দেন। এতে মাদকসেবীর আনাগোনা তুলনামূলক ভাবে কমে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী রাজা রাম ভাশফোর ১ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিনসহ প্রতিবাদকারী সাত জনের বিরুদ্ধে নগদ অর্থ, স্বর্ণালংকার লুটপাট ও  চাঁদাবাজির অভিযোগ এনে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করার জন্য পিবিআই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। গত ১৮ তারিখ পিবিআই তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয় এলাকাবাসী মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে পিবিআইয়ের কাছে সাক্ষ্য প্রদান করেন।



Tag
আরও খবর