ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বড়লেখায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন হাজারো নেতাকর্মী। ‘রাতের আঁধারে’ ফেসবুকে একটি বিজ্ঞপ্তি দিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে বড়লেখায় জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরের উত্তর বাজারের ডাকবাংলো এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বড়লেখা শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো এলাকার সামনে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ময়নুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (সাবেক) বাকের আহমদ ও পৌর ছাত্রলীগের সভাপতি আলী আহমদ প্রমুখ।

এসময় বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ, ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘সাংগঠনিকভাবে বড়লেখায় ছাত্রলীগ খুবই সুসংগঠিত। এখানে সব সময় সম্মেলনের মাধ্যমে কমিটি হয়। তবে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ‘কালো টাকার বিনিময়ে রাতের আঁধারে’ বিজ্ঞপ্তি দিয়ে জেলা ছাত্রলীগ বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে। যে জেলা ছাত্রলীগ অযৌক্তিকভাবে কমিটি বিলুপ্ত করেছে সেই মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটিই মেয়াদোত্তীর্ণ।

মূলত একটি কুচক্রী মহলের ইন্ধনে জেলা ছাত্রলীগ সুসংগঠিত বড়লেখা ছাত্রলীগকে অযৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে বিলুপ্ত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সুসংগঠিত বড়লেখার ছাত্রলীগকে আরও সুসংগঠিত করতে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে আমরা দাবি জানাই।’

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি গেল ২০ ফেব্রুয়ারির মধ্যে জেলা ছাত্রলীগ বরাবরে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্তও আহ্বান করা হয়েছিল।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘মিছিলের বিষয়টি জানিনা। আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে জানলাম। বিষয়টি খোঁজ নিচ্ছি। সংগঠন চালাতে অনেক সময় সাংগঠনিক ব্যবস্থা  নেওয়া হয়। এখানে তিনটি ইউনিটের গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত আছেন। তাই আমরা সব চিন্তা করে তিনটি ইউনিটকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চিন্তা করে এই উদ্যোগ নেই। এরপর সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে আলাপ করে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেছি।’

আরও খবর