শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নতুন অধ্যায় শুরু করলেন রাকুল-জ্যাকি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2024 04:27:24 am

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ৷


পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারলেন অভিনেত্রী-প্রযোজক যুগল। দক্ষিণ গোয়ার সমুদ্রমুখী একটি হোটেলে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকাই। আত্মীয়-পরিজন এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই দাম্পত্যজীবন শুরু করলেন দু’জনে।


গত বছরের মাঝামাঝি সময় থেকেই রকুল-জ্যাকির বিয়ের খবর প্রকাশ্যে। এর পরে যত সময় গড়িয়েছে, দু’জনের বিয়ে নিয়ে নানা পরিকল্পনা জানতে পারা গিয়েছে।


কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে বিয়ের দিনের রীতিনীতি নিয়ে বলতে গিয়ে রকুল জানিয়েছিলেন, সকালে চূড়া অনুষ্ঠান হবে এবং গোধূলিতে বসবে বিয়ের আসর। সেই মতোই বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


রকুল প্রীত নিজে শিখ। তাই প্রথম ‘আনন্দ কারজ’ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হবে। অন্যদিকে জ্যাকিরা হলেন সিন্ধি। সেই কারণে ফের সিন্ধি নিয়ম মেনে হবে বিয়ে।


১৯ ফেব্রুয়ারি থেকেই বিবাহ-পূর্ববর্তী সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। গত শনিবারই বাড়ির সদস্যদের সঙ্গে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছিলেন নবদম্পতি। পরের দিন থেকেই বিয়েকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান হয়েছে গোয়ায়। মেহন্দি, সঙ্গীত, হলদি একে একে সব উদ্‌যাপন পেরিয়ে সেই মাহেন্দ্রক্ষণে সাত পাক ঘুরলেন রকুল-জ্যাকি।


কয়েক বছর ধরে প্রেম করছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমনভাবে আলোচনা না করলেও কখনও সেভাবে লুকোছাপাও করেননি রকুলপ্রীত বা জ্যাকি।


গত কয়েক বছরের প্রেমের পর নতুন বছরে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুই বলিউড ব্যক্তিত্ব। গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বই ফিরবেন তাঁরা।


২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের বন্ধুবান্ধব, তারকাদের জন্য রয়েছে রিসেপশন পার্টির আয়োজন। প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি। বহু হিট ছবি দিয়েছে তাঁদের প্রযোজনা সংস্থা। তাই জ্যাকি-রকুলের বিয়েতে যে বি-টাউনের খ্যাতনামী তারকারা আসবেন, এটা ধরে নেওয়াই যায়। সেই সঙ্গে অতিথি তালিকায় নাম রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৯ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে