কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

আগের মত ২১ শে ফেব্রুয়ারী পালন করা হয় না এখন

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 21-02-2024 03:31:36 am

আগের মত ২১শে ফেব্রুয়ারী পালন করা হয় না এখন


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি 



আজ মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি আন্ত্রজাতিক ভাবেও উদযাপিত হচ্ছে। আজ থেকে ৭২ বছর পূর্বে মায়ের ভাষা রক্ষা করার জন্য সালাম,জব্বার,বরকত, শফিক, রফিক নাম না জানা অকুতোভয় দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢাকার রাজপথে ঢেলে দিয়ে শাহাদত বরণ করেছেন। তাঁদের স্নরণে বছরের একটি মাত্র দিন আমরা একত্রিত হই।


৮০ দশক আমরা দিবসটি পালন করতাম বিদ্যালয় প্রঙ্গণে কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরী করে। শহীদ মিনার তৈরী করতে ২০শে ফেব্রুয়ারী সারা দিন কলা গাছ সংগ্রহ করে শহীদ মিনার তৈরী করতে  রাত পযর্ন্ত বিদ্যালয়ে অবস্থান করছি। রাত ১২.০১ মিনিটে নিজেদের তৈরী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে খালি পায়ে প্রভাত ফেরী করে পুনরায় বিদ্যালয় মাঠে ফিরে এসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। ঐ সময় সবার মধ্যে আলাদা একটা দায়িত্ববোধ কাজ করতো।


এখন আর সেই কলাগাছের তৈরী শহীদ মিনার দেখা যায় না। এখন প্রত্যেকটি বিদ্যালয়ে ইট-পাথর দিয়ে তৈরী করা হয়েছে স্থায়ী শহীদ মিনার। এখন আর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিশ্রম করে তৈরী করতে হয় না কলাগাছের সেই শহীদ মিনার। 


আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি এই গানটি সবাই সমসুরে গাওয়া হতো। ৮০ দশকে ছাত্র-ছাত্রীরা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভাষা দিবস পালন করতো এখন আর ছাত্র-ছাত্রীদের মধ্যে সে উৎসাহ উদ্দীপনা দেখা যায় না।


 নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত হোক একুশের চেতনা।

Tag
আরও খবর