পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনগণ।  

বুধবার ২১ ফেব্রুয়ারি ১২.০১ মিনিটে (প্রথম প্রহরে) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় কুলিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুলিয়ারচর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, কুলিয়ারচর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর আওয়ামী লীগ, কুলিয়ারচর পৌরসভা, কুলিয়ারচর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা পৌর ও বিএনপি, উপজেলা আবাসিক প্রকৌশলী, কুলিয়ারচর ফায়ার স্টেশন, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্র লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, বিএডিসি সেচ অঞ্চল, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস, উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং কুলিয়ারচর উপজেলার সর্বস্তরের জনগণ। 

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে ভাষা শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

আরও খবর