আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

ডোমারে অভিভাবক সমাবেশ ও নবীন বরণ অনুষ্ঠিত



নীলফামারীর ডোমার উপজেলা শহরের ‘তানযীমুল উম্মাহ মডেল মাদরাসা’-এর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ই ফেব্রুয়ারী) পৌর শহরের ছোটরাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন তানযীমুল উম্মাহ মডেল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।


তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার চেয়ারম্যান মোঃ মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ।পরে, সকলের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন—ডোমারের পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হামিদ হোসাইনী।

আরও খবর