নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক- সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

শেরপুরে ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম(৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সিএনজি ড্রাইভার বিল্লাল সহ আরো এক পথচারি আহত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত খোরশেদ আলম ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র। আহত সিএনজি চালক বিল্লাল (৩৫) একই উপজেলার শালধা গ্রামের সাইফুল ইসলামের পুত্র এবং পথচারী আব্দুল কাদির জোলগাঁও মাদ্রাসার শিক্ষক এবং সিলেটের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজার থেকে রওনা হয়ে তেতুলতলা বাজারে পৌছিলে শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধারসহ ট্রাকের নীচে দুমড়ে-মুচড়ে চাপাপড়া সিএনজিটি উদ্ধার করে। এসময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, সংবাদ পাওয়া মাত্রই শেরপুর ও ঝিনাইগাতীর দুটি টিম দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধার সহ ট্রাকের নীচে চাপাপড়া সিএনজিটি বের করা হয়েছে। আহতদের দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক জানান, ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায়  চুয়াডাঙ্গা-ট-১২-০৯৮ নং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর