সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেবিস ফোরামের মতনিময়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2024 10:12:52 pm



অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন ক্যাথলিক ক্লাবের হলরুমে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ফোরামের সভাপতি আবদুল খান রতন অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন। 


ফোরামের সভাপতি আবদুল খান রতনের সভাপতিত্বে ও সেক্রেটারি ব্রাইয়েন লালের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা এবং আগামী অক্টোবরে সিডনিতে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার সার্বিক তত্ত্বাবধানে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে এই সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) সার্বিক সহায়তা প্রদান করবে।


বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন জানান, অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য সরকারসহ স্থানীয় প্রায় ৩০টি চেম্বার অফ কমার্সের সাথে ফোরাম কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য প্রসারের সুযোগ ও সম্ভাবনার পাশাপাশি পোশাক, পাট, ওষুধ, চামড়া, শিক্ষা এবং আইটিসহ দক্ষ জনশক্তি প্রেরণের ব্যাপারে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার কাউন্সিলর তাহলীল মুন ও কাউন্সিলর রনি চাকমাসহ ফোরামের সদস্যরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।  

আরও খবর