জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

চিলাহাটি প্রমীলা ফুটবলের ২য় ম্যাচ অনুষ্ঠিত



নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ভোগডাবুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচে জয়পুরহাট জেলা নারী ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করেছে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি।শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চিলাহাটি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন—ভোগডাবুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আহসান হাবিব শাওন।



এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রানা, ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান জাদু, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মোঃ সাহেদ ইসলাম যুবরাজ প্রমুখ।টুর্নামেন্টের ২য় ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি, পঞ্চগড় বনাম জয়পুরহাট জেলা নারী ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় বোদার শান্তির একমাত্র জয়সূচক গোলে জয়পুরহাটকে ১-০ গোলে পরাজিত করে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি।

আরও খবর