নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সদর উপজেলার বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্ম শেরপুর এর যুগ্ম-আহবায়ক সাংবাদিক মোঃ রেজাউল করিম বকুলের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি। আস্থা প্রকল্পের আগামী তিন মাসের কর্মপরিকল্পনা বিস্তারিত আলোচনা করেন, ময়মনসিংহ ক্লাস্টার কোঅর্ডিনেটর খালেদ ইহতেশাম। আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সক্রিয়করণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক প্লাটফর্ম ও আস্থা প্রকল্পের যুব ফোরাম সদস্যরা সমাজে শান্তি, শৃংখলা ও সম্প্রীতি বজায় রাখতে কীভাবে তাদের কার্যক্রম বাস্তবায়ন করবে- সে বিষয়ে অংশগ্রহণকারীগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল হক প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তিনি তার নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সহিংসতার আশ্রয় নিবেন না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আ: রহমান তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক এসএম আবু হান্নান, অধ্যাপক (অবঃ) আবুল হাশেম, নাগরিক প্লাটফর্ম শেরপুর এর যুগ্ম-আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ দুদু, বৈশাখী টিভির সাংবাদিক বিপ্লব দে কেটু, সাংবাদিক মোঃ জিএম বাবুল, শহীদ মোস্তফা পাঠাগারের সাধারণ সম্পাদক প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস, আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দীন, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সানজিদা জেরিন প্রমুখ। জানা গেছে, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বান্তবায়ন করছে ।

Tag
আরও খবর