তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মুজিব : একটি জাতির রূপকার’ ১৭ ফেব্রুয়ারি হতে সারা দেশে উন্মুক্ত প্রদর্শনী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-02-2024 05:16:21 am

আগামী ১৭ ফেব্রুয়ারি হতে সারা বাংলাদেশে উন্মুক্ত প্রদর্শন হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’।


১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মান্না ডিজিটাল কমপ্লেক্স এর ফজলুল হক স্মৃতি অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা জানানো হয়।


সাংবাদিক সম্মেলনে বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জাতির পিতার জীবনীর উপর নির্মিত এই চলচ্চিত্রটি সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পায় তা প্রচার করার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য অনুরোধ করেন।


গণমাধ্যম কর্মীরা চলচ্চিত্রটি সারা দেশে কিভাবে প্রচার করবে তা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে একটা রোড ম্যাপ করা হয়েছে। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। জেলা প্রশাসকরা যে জায়গায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হলে দর্শকদের যোগাযোগের সুবিধা হবে সেই জায়গাগুলো ইতোমধ্যে নির্ধারণ করেছে।


কোথায় ছবি প্রদর্শন হবে তা দর্শকরা কিভাবে জানবে সে বিষয়ে জানতে চাওয়া হলে এফডিসি’র এমডি বলেন, গণ যোগাযোগ অধিদফতরের মহাপরিচালক সাথে আলোচনা হয়েছে, জেলা এবং উপজেলা শহরের তথ্য অফিসারগণ যেই এলাকায় চলচ্চিত্রটি প্রদর্শন হবে তা আগের দিন ঐ এলাকার জনগণকে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।


সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফডিসি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব ঈশান আলী রাজা বাঙালী, পরিচালক (উৎপাদন) জনাব রেজাউল হক এবং ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীবৃন্দ।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে