নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে প্রথম দিনে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন

সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০২৪ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথম দিন ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ২ শত ২৩ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করার কথা ছিল। তন্মধ্যে ২৬ জন অনুপস্থিত থাকায় ২ হাজার ১ শত ৯৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। পরীক্ষার মূল কেন্দ্র, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভেন্যু কেন্দ্রগুলো হচ্ছে, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ, আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, দিঘীরপাড় ফাযিল মাদ্রাসা। 

Tag
আরও খবর