ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বশেমুরবিপ্রবিতে মহা ধুমধামে উদযাপিত হলো সরস্বতী পূজা


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বুধবার (১৪ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এবং মার্কেটিং,বিএমবি, কৃষি,এএসভিএম,ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ও ইতিহাস বিভাগের নিজ নিজ উদ্যােগে পূজা ও বন্দনা শুরু হয়। পূজা শেষে দুপুর ১টায় প্রসাদ বিতরণের করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও বায়োটেকনোলজি এন্ড  জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. সুজয় কুমার ভাজনের তত্বাবধানে মন্দিরে পূজারম্ভ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জুয়েল চন্দ্র বর্মন বলেন, বসন্তের দিনে ভালোবাসার মানুষকে সাথে নিয়ে উদযাপন করেছি স্বরস্বতী পূজা।

বাংলা বিভাগের প্রভাষক তন্বী সাহা বলেন, আজ 'বসন্ত পঞ্চমী'। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভাব হয়েছিল বাগদেবী সরস্বতীর। এই দিনটাকে বিশেষ করার লক্ষ্যে বিদ্যা, জ্ঞানের দেবী মা সরস্বতীর পূজার মধ্যে দিয়ে 'বসন্ত পঞ্চমী' পালিত হয়।
এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য। যেখানে জ্ঞান,বিদ্যা একত্র করে সবাইকে। এই বিদ্যা হোক, মানুষ হওয়ার বিদ্যা, এই জ্ঞান হোক, মনুষ্যত্ব বোধের জ্ঞান।
ভালবাসা, বসন্তের এই রঙে,  প্রকৃতির অপরূপ সাজে রঙিন হোক আজকের এই শুভ ক্ষণ।

পূজোয় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফায়েকুজ্জামান মিয়া সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং মঙ্গল কামনা করে।

সবশেষে  ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পূজোর কার্যক্রম।

Tag
আরও খবর