নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মিঃ নবেশ খকশি, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুন চন্দ্র কোচ, কার্যকরী সদস্য প্রমুলন সাংমা, লিও কুবি, লিও চিশিম, নন্দলাল বর্মনসহ আদিবাসী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীগণ। ওই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৮০ হাজার টাকার বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ের ৮০ জনকে শিক্ষা উপবৃত্তি বাবদ ২ লক্ষ টাকা, মাধ্যমিক পর্যায়ের ৫৫ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। বাইসাইকেলসহ সর্বমোট ৯ লক্ষ ৫৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। 
Tag
আরও খবর