নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরন নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহীদ সোহরাওয়ার্দী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উম্মে কুলসুম প্রমুখ। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ১৩ ও ১৫ ফেব্রুয়ারি এই দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীরা ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ আরও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

Tag
আরও খবর