নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেরপুর জেলার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ আলী খান, শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, ট্রেড ইন্সট্রাক্টর উম্মে সালমা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, দশম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা তাবাসসুম স্নেহা ও নাদিম হাসান পুলক। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে কলমসহ ফাইল পত্র বিতরণ করা হয়। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর