প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতে এ সনদ হস্তান্তর করা হয়।
বৈঠকের শুরুতেই শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট এবং টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই ‘পিতারই প্রতিচ্ছবি’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
১ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে