লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চলতি বছরের মধ্যে এই বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা কোর্স চালু করবো - চীনা রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত কে জাতীয় স্মৃতিসৌধ এর প্রতিকৃতি ক্রেস্ট ও উপহার তুলে দিচ্ছেন কুলিয়ারচর ইউএনও ফারজানা আলম ছবি: দেশচিত্র

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের নোয়াগাঁও লায়ন মজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন এই প্রতিশ্রুতি দেন। এবং চলতি বছরের মধ্যে এই বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা কোর্স চালু করার প্রতিশ্রুতি ও দেন তিনি।

এসময় প্রধান অতিথি আরও বলেন, লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে সুন্দর অনুষ্ঠান দেখে মুগ্ধ ও মহা খুশি হয়েছেন। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চীন দেশে লেখাপড়া করার সুযোগ করে দেবেন।

শনিবার (১০ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রবেশের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে বরণ করে নেয় তাঁকে । পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম তাঁকে জাতীয় স্মৃতিসৌধ এর প্রতিকৃতি ক্রেস্ট ও উপহার দিয়ে সন্মানিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় লায়ন মজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মশিউর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন এর স্পাউস মিসেস লি ইউ, মান্যবর রাষ্ট্রদূতের মেয়ে মিস ইয়াও জিয়াউ, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরা মিয়া সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন খন্দকার, ছয়সূতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুজ্জামান জসিম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য লায়ন বিউটি আক্তারসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

আরও খবর