নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে দুই প্রতারক চক্র গ্রেফতার।

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে দুই প্রতারক চক্র গ্রেফতার।

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে দুই প্রতারক চক্র গ্রেফতার।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া দুই প্রতারক চক্র আটক করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।

গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে অভিযান চালিয়ে সন্ধ্যা ৭ টার সময় প্রতারক চক্রকে আটক করেন। জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী (ডিবি) এর অভিযানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, আনসার ভিডিপি, মন্ত্রানালয়ের বিভিন্ন গুরত্বপূর্ন পদে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে অসহায় চাকুরী প্রার্থীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ শফিকুল ইসলাম (৩৬), পিতা-তাহের মন্ডল, গ্রাম-উত্তর ভবানিপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী, মোঃ আবু তাহের ওরফে ফয়সাল (৪২), পিতা-মৃত আকিমুদ্দিন, গ্রাম-লক্ষীপুর, থানা-পোরশা, জেলা-নওগা।

এ সময় প্রতারকদের হেফাজত থেকে চাকুরী প্রত্যাশীদের ৫৩ টি সিভি, ১৩টি ভূয়া নিয়োগপত্র, চাকুরী প্রত্যাশীদের, ৭ টি ব্যাংক চেক, আসামীদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৯টি স্বাক্ষরিত নন জুডিসিয়াল স্ট্যাম্প, আসামীদ্বয়ের ভুয়া আইডি ও ভিজিটিং কার্ড, আসামীদ্বয়ের বিভিন্ন ব্যাংকের চেক বই ৫টি, ব্যাংক এটিম কার্ড ৩টি, সরকারি-বেসরকারি বিভিন্ন চাকুরীর বিজ্ঞাপন, প্রতারণার বিবরন লেখা ডায়েরি, বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের আলামত উদ্ধার করা হয়।

এ ছাড়া প্রতারক চক্র বিভিন্ন এলাকার চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে প্রায় ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। আসামীদ্বয়ের ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে প্রতারণার বিভিন্ন ডকুমেন্ট, চ্যাটিং এবং অডিও ক্লিপ পাওয়া যায়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি প্রতারণা মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪৩ মিনিট আগে