মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে অবরোধ


অটোরিকশায় চাঁদাবাজি ও জিপি বন্ধের দাবি তুলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আটোরিকশা চালকরা। এসময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার সকালে উপজেলার হারুয়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা অটো শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সকল প্রকার চাঁদা বন্ধের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের অটোচালক রুস্তম আলী প্রতিদিনের ন্যায় অটো নিয়ে ঈশ্বরগঞ্জ পৌরবাজারে আসলে চরহোসেনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রানা মিয়া ৩০ টাকা চাঁদা দাবি করে। পরে অটো ড্রাইভার রুস্তমের কাছে টাকা না থাকায় পরে দিতেছি বলায় তাকে চড় থাপ্পর দিয়ে অটো গাড়ির চাবি নিয়ে যায়। রুস্তম বিষয়টি হারুয়া অটোরিকশা ড্রাইভার মালিক কল্যাণ সমিতির সভাপতি সুরুজ চকদার ও সাধারণ সম্পাদক আবুযর গিফারী বাতেনের কাছে বিচার দাবি জানালে সমিতির অন্যান্য সদস্য ও চালকরা হারুয়া বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই আশরাফুল আলম ও উপজেলা অটো শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান অটো চালকদের সকল প্রকার চাঁদা বন্ধের আশ্বাস প্রদান করায় চলকরা অবরোধ তুলে নেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই সড়কে চাঁদা উঠানো বন্ধ থাকবে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ আকুঞ্জি জানান, সড়কে চাঁদা উত্তোলনের সুযোগ নেই। চাঁদাবাজির সাথে জড়িদের খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।



Tag
আরও খবর