কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

পলাশে যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশ অনুষ্ঠিত



     নরসিংদীর পলাশে যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর কবির এ-র উদ্যোগে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

       ৬ ফেব্রুয়ারী ২০২৪ রোজ মঙ্গলবার মাগরিব বাদ পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পলাশ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির এ-র উদ্যোগে যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা রকম আয়োজন ও কেক কাঁটার মাধ্যমে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র শরিফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল সিএনজি স্টেশনের সত্ত্বাধিকার নাজমুল হক,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ স্বপন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সদস্য, পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সভাপতি আজিজুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর কবির এ-র সঞ্চালনায় পত্রিকার শুভকামনা প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ স্বপন, ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র শরিফুল হক। তাছাড়া প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত বর্তমান  পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার তার বক্তব্যের দেশ ও সামাজিক প্রেক্ষাপটে সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন। আলোচনা শেষে নানা রকম শীতের পিঠা, সিংগারা, সমুচা, নানা রকম ফল ও মিষ্টি পরিবেশনের করা হয়। এ সময় নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর