নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ব বৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর নবাগত কমিটি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো: মোখলেছুর রহমান খান মক্কুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, বণিক সমিতির সাবেক সভাপতি শামছুদোহা বাচ্চু, সাবেক সাধারণ সম্পদক সাইফুল ইসলাম সেজু, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ধান ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান, কীট নাশক ব্যবসায়ী আব্দুল হাই, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল হক মিলন, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, সাংবাদিক ও জনপ্রতিনিধি জাহিদুল হক মনির প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি অত্র সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো: মোখলেছুর রহমান খান মক্কু, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আতা (বিনা প্রতিদ্বন্ধিতায়), যুগ্ন-সাধারণ সম্পাদক পদে হানিফ উদ্দিন, সহ-সভাপতি পদে কামরুল হাসান কামরান, কোষাধ্যক্ষ পদে জাহিদুল হক মনির, সদস্য পদে মনির আহম্মেদ, নাজমুল হক সম্রাট, লিটন শেখ, আবুল কালাম কালা বিজয় অর্জন করেন। সভায় নব নির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। আলোচনা সভা শেষে অত্র সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিগত সময়ে নানা কাজের ভুলত্রুটি ক্ষমা চেয়ে এবং আগামীদিনে ব্যবসায়ীদের মঙ্গল কামনা করে নবাগত কমিটির নিকট আনুষ্ঠানিক ভাবে দ্বায়িতভার হস্তান্তর করেন। এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর