কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2024 08:13:56 am

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।


৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এর আগে ৫ জানুয়ারি, সোমবার সকাল ১০টায় উপজেলার বসুনিয়াপাড়া এ ঘটনা ঘটে।


নিহত মিজানুর ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।


জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সকালে বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন খুঁড়তে যান ছোট ভাই রবিউল ইসলাম। এসময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই কোদাল দিয়েই তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিজান। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রংপুরে রেফার করেন। পরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় ভোরে রংপুর মেডিকেল কলেজে তিনি মারা যান।


আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।

আরও খবর