দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

রাজবাড়ির গোয়ালন্দে এবার বাস চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু , স্ত্রী গুরুতর আহত

রাজবাড়ির গোয়ালন্দে এবার বাস চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু , স্ত্রী গুরুতর আহত
রাজবাড়ির গোয়ালন্দে এবার বাস চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু , স্ত্রী গুরুতর আহত



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় দুই ঘন্টার ব্যবধানে এবার মো. রনি (২৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

এসডি পরিবহনের একটি দ্রুত গতির বাস তার মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।

এ সময় মোটর সাইকেলের পেছনে থাকা রনির স্ত্রী গুরুতর আহত হন। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রেলগেট শ্রীদাম দত্ত পাড়া গ্রামের আজাদ কন্ট্রাকটর এর ছেলে। তিনি গোয়ালন্দ বাজারে ড্রিম আইটি কম্পিউটারে অনলাইন ব্যবসা করতেন। 

এরআগে একই এলাকায় শুক্রবার বেলা সোয়া ১ টার দিকে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় আকবর মল্লিক নামে গোয়ালন্দ বাজারের এক কাপর ব্যাবসায়ী ঘটনাস্হলেই মারা যান।

স্থানীয়রা জানান, রনি তার স্ত্রীকে নিয়ে শুক্রবার দুপুরের পর পাশ্ববর্তী  গৌধুলী বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাড়কের জমিদার ব্রিজে পৌঁছালে দৌলতদিয়া ঘাট হতে আগত এসডি পরিবহন বাসটির সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও তার স্ত্রী ছিটকে সড়কে পড়ে গুরুতর আঘাত পান। পরে আশপাশের লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর রনি মারা যান। 
আরও খবর