নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ডিবি পুলিশের অভিযানে শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার


শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁশকুড়া গ্রামে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ কার্তিক চন্দ্র সাহা (৪২) ও মো. আব্দুল হালিম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত দুই মাদক কারবারিদ্বয়রা হলো- মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা, অপর কারবারি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. আব্দুল হালিম।



এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাশকুড়া গ্রামে অভিযান চালায়। এসময় ময়মনসিংহ-থ-১১-০১৩৯ নং একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং তার গতিরোধ করে এবং সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও মো. আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদক কারবারিদ্বয় ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো গাজীপুর পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এব্যাপারে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর