নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত

কিশোরগঞ্জে থাই ও ভিসা প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার



নীলফামারীর কিশোরগঞ্জে নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা সহ  সংঘবদ্ধ থাই ও ভিসা প্রতারণা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ  থানা পুলিশ।  


বুধবার ( ৩১ জানুয়ারী) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল কুমার দত্ত ও  অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরীফ সহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করিয়া সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া ও চেংমারী ব্রীজ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ সুজন ইসলাম (১৮), জিকরুল হক ঝরিয়ারের ছেলে মোঃ রবিউল ইসলাম লিটন(২৮), মোজাফফর হোসেনের ছেলে মোঃ নুরুন্নবী (২১) তারা গদা মাঝাপাড়ার গ্রামের বাসিন্দা। উত্তর দুরাকুটি চেয়ারম‍্যান পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ অর্নব (২০) ও মধ‍্য রাজীব গ্রামের ছাইয়েদুল ইসলামের ছেলে মোঃ রফিক ইসলাম(১৫) 


পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে ভিসা প্রতারণা করে আসছে।প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারনা করে কোটি টাকা হাতিয়েছেন। এসময় আসামী সুজন ইসলামের বাড়ী থেকে তার ব্যবহৃত জুয়া থাই, ভিসা সরঞ্জাম, ৫ টি মোবাইল ফোন, ৬ টি বিভিন্ন ব‍্যাংকের ক্রেটিড কার্ড, ৫ টি সীম কার্ড, ১ কম্পিউটারের মনিটর, ১ টি সিপিইউ সহ নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা সহ জব্দ করা হয়েছে।


কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী প্রবাসীদের সাথে প্রতারণা করে আসছে। জাল ভিসা তৈরীর সরঞ্জাম সহ নগদ ৩ লাখ ৫৬ হাজার জব্দ করা করেছি। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন-২৩ আইনে মামলা করা হয়েছে। যাহার নাম্বর -১,তারিখ ১ জানুয়ারী ২৪


এবিষয়ে কথা হলে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল কুমার দত্ত বলেন, অনলাইন জুয়ারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর