মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ বছর পর অপারেশন থিয়েটার কআর্যক্রম উদ্বোধন

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার অপারেশনে ছেলে সন্তানের জন্ম দিলেন মোছাঃ চায়না আক্তার ছবি: দেশচিত্র


কিশোরগঞ্জের কুলিয়ারচরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ ঐ স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫৬ বছর পর অপারেশন থিয়েটার কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার (৩০জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ভাবে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সঞ্চালনায় এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা ডেপুটি সিভল সার্জন ডা. এস এম তারেক আনাম, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সরোয়ার মহসিন, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের সাবেক পরিচালক ডা. মো. মমতাজুল হক (মুক্তা), কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মনজুরুল কাদের চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. খালেদ হাসান, ডা. রুবাইয়াদ তাহসিন, ডা. ফাহাদ হোসেন, ডা. সাজ্জাদ হোসেন ও ডা. আদিব আহমেদ, জাযকা প্রতিনিধি রোজি পারভীন, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. আলী সোহেলসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সোনিয়া নামে এক নারীর সফল সিজারিয়ান অপারেশন করা হয়। এর আগের দিন সোমবার চায়না আক্তার নামে এক নারীর সফল সিজারিয়ান অপারেশন করা হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, এ হাসপাতালে ইদানীং নরমাল ডেলিভারির সংখ্যা বেড়েছে এবং সিজারিয়ান অপারেশনের জন্য উন্নত যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। আজ একটি ও আগের দিন আরো একটি সিজারের মাধ্য অপারেশন থিয়েটার কার্যক্রম শুরু হয়। এর বহুদিন আগ থেকে নরমাল ডেলিভারির কার্যক্রম শুরু হয় এ হাসপাতালে। নরমাল ডেলিভারিসহ সিজারিয়ান অপারেশন করানোর জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য কুলিয়ারচর উপজেলাবাসীকে আহবান জানান তিনি।

আরও খবর