কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

এলাকায় করতো অস্ত্র প্রদর্শন,পাইপগান মিলল কলা বাগানে



নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় পাইপগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৭ জানুয়ারী ) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।  

গ্রেপ্তার আরাফাত হোসেন ওরফে অন্তর (২৩) উপজেলার আলাইপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের মন্দির বাড়ির মো.শহীদ উল্যার ছেলে।  

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে অন্তরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের এটিআই সংলগ্ন মাহফুজ মঞ্জিল সংলগ্ন কলাবাগানের ভিতর থেকে আসামির হেফাজতে থাকা ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায় গ্রেপ্তারকৃত আসামি একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে বিভিন্ন সময় এলাকায় অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি প্রদান করে এলাকায় আতংক সৃষ্টি করে আসছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  

আরও খবর