মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

কর্মস্থলে উপস্থিত না হয়ে ধর্মমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষক


নিজ নিজ কর্মস্থলে উপস্থিত না হয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিকের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকেরা কর্মস্থলে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে ধর্মমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার কথা অকপটে স্বীকার করেছেনও। তাঁদের দাবি, ধর্মমন্ত্রী এলাকার কৃতী সন্তান। সেকারণে সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের যোগ দেওয়া দোষের কিছু নয়। তবে, উপজেলা প্রশাসনের দাবি, কর্মস্থলে উপস্থিত না হয়ে বিশেষ কোনো ব্যক্তির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করা শিক্ষকদের সমীচীন নয়। 


গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এর আগে সকাল থেকেই  জেলা শহরস্থ দলীয় কার্যালয় এলাকায় হাজারো মোটরসাইকেল বহরে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকা থেকে রওনা দিয়ে দুপুরে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল জেলা শহরে পৌঁছামাত্র হাজার হাজার নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেন। বিকেলে সংবর্ধনা দেওয়া হয় ধর্মমন্ত্রীকে।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ্য থেকে ধর্মমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শহরে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা গেটও নির্মাণ করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সভারচর মহাবিদ্যালয়, আহম্মেদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়, পোড়ারচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, লক্ষ্মীপুর হাজি ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়, কুলকান্দী শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়,

মুন্নিয়া উচ্চ বিদ্যালয়, বেলগাছা উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল অ্যাড বিএম কলেজ, গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চ বিদ্যালয়, পচাবহলা জয়তুন্ননেছা উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়, বেশকটি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিক শিক্ষক কর্মস্থলে পাঠাদান কার্যক্রম না চালিয়ে ধর্মমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।


আহম্মেদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শাহ নেওয়াজ সাজু বলেন, 'আমাদের বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষক ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জেলা শহরে গিয়েছিলাম। অন্য শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালানো হয়েছে। এটা তো দোষের কিছু দেখছি না।'


সভারচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ রুহুল আমীন বলেন, 'ধর্মমন্ত্রীকে শিক্ষকেরা সংর্বধনা দিতেই পারেন। আমরা মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানিয়েছি। ক্লাস নিয়েই আমরা সংর্বধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।'


পোড়ারচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ অধ্যক্ষ আজাদ বারী বলেন, 'সংবর্ধনা জানাতে আমরা জেলা শহরে ধর্মমন্ত্রীকে প্রথম রিসিভ করি। পরে বিকেলে তাঁকে সংর্বধনা দেওয়া হয়। তবে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়নি।'


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, 'পাঠদান কার্যক্রম বন্ধ রেখে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকেরা যোগ দিয়েছেন কি না, সেটা আমি অবগত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।'


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'কর্মস্থলে অনুপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের বিষয়টি আমার জানা নেই। পাঠদান ব্যতিরেখে অন্য কোনো অনুষ্ঠানে যোগদান করা শিক্ষকদের সমীচীন নয়।'






আরও খবর