নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে প্রত্যয় এর বাস্তবায়নে আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রমোশনাল রিসার্স এ্যাডভোকেসি ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) এর বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালের নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে ঝিনাইগাতী ব্রীজপাড়, হায়দার আলীর বাড়ী, শিখন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। প্রত্যয়ের জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাফুজার রহমান মন্ডলের সভাপতিত্বে ও শেরপুর সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো: সায়েদুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম সুপারভাইজার শাহ আলম, শিখন কেন্দ্রের শিক্ষিকা মিনারা বেগমসহ অন্যান্য শিখন কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ। জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় চলমান ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪), (সাব-কম্পোনেন্ট ২.৫) আউট অব স্কুল চিল্ড্রেন প্রোগ্রাম এর ৭০টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের ২ হাজার ১ শত শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল, নতুন বছর ২০২৪ সালের বই, খাতা ও কলম। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। 

Tag
আরও খবর