গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

কুলিয়ারচরে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : দেশচিত্র । ।

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবাদানকারীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মনজুরুল কাদের চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. খালেদ হাসান, ডা. রুবাইয়াদ তাহসিন, ডা. ফাহাদ হোসেন, ডা. সাজ্জাদ হোসেন ও ডা. আদিব আহমেদসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবাদানকারীদের উপর নেক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ছাত্রলীগের চার কর্মী নিহত হয়। এঘটনায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে দূর্বৃত্তরা। এ সময় সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স ও জরুরী বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্ট করে তারা। এ ঘটনায় চিকিৎসকদের পরিবারগুলো আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানা যায়। 

এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে সারাদেশের ন্যায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও খবর