মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন

তানোর-গোদাগাড়ীতে ময়না-সোহেলের বিকল্প নাই

তানোর-গোদাগাড়ীতে ময়না-সোহেলের বিকল্প নাই

তানোর-গোদাগাড়ীতে ময়না-সোহেলের বিকল্প নাই 


তানোর প্রতিনিধি: সদ্য জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই শুরু হয়ে পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনের তৎপরতা। নিজেদের প্রার্থী হিসেবে জানান দিতে নিজ নিজ অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশা করে দেয়াচ্ছেন পোস্ট। এইবার বিশেষ করে তরুণদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। আর কবে তফসিল ঘোষণা করা হবে জানা না গেলেও থেমে নেই পাড়া-মহল্লার ও বাজার হাটে চায়ের দোকানে জনসাধারণের মধ্যে নির্বাচনী আমেজ। চলছে সাধারণ মানুষের মাঝে চুল ছিঁড়া বিশ্লেষণ। কে হবেন তানোর-গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান। কোন মানুষকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে জনগগণের কল্যাণে কাজ করবে, সম্প্রীতির মাধ্যমে রাজনীতি করবে কি-না তা নিয়ে আলোচনা সমালোচনা। 


তানোর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে,এবার তানোর-গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের দিকে বেশি সাড়া উঠেছে। মানুষ প্রবীণদের হাতে না তরুণদের হাতে আগামীর নেতৃত্ব দেখতে চাই। 


জানা গেছে, গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিপরীতে তরুণ মুখ দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের দিকেই বেশি ঝুঁকছে জনগণ। তৃণমূল মানুষের মাঝে সবচেয়ে বেশি বেলাল উদ্দিন সোহেল কে নিয়েই চলছে আলোচনা। তবে তানোরে বর্তমান চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার বিকল্প নিয়ে তেমন মাথা ব্যাথা নেই জনগণের মাঝে।


তানোর উপজেলার একাধিক প্রবীণ নেতারা জানান, তানোরে এমপি ওমর ফারুক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান ময়নার বিরুদ্ধে কারো কোন ক্ষোভ নাই সাধারণ মানুষের মাঝে। যতো ক্ষোভ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল সভাপতি সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং দলীয় ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে। বিশেষ করে গভীর নলকূপ দখল,খাস পুকুর দখল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করায় এবার কাল হয়েছে তানোরে নৌকার। 


তানোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেটুকু নৌকা মার্কায় ভোট পড়েছে'তা শুধু এমপি ওমর ফারুক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার দিকে তাকিয়ে নৌকাকে ভালোবেসে ভোট দিয়েছে বলেও জানান তৃণমূল আওয়ামী লীগের নেতারা। তানোর-গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগের রাজনীতি করি। আমি এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী উপজেলা বাসীর পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমি এমপির সাথে থেকে সামনের দিকে তানোর উপজেলা বাসীকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

Tag
আরও খবর