পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

অষ্টগ্রামের ইছাপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ

ছবিতে অভিযুক্ত মাওলা মিয়া সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণের কথা অকপটে স্বীকার করছে। ছবি: দেশচিত্র।



কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইছাপুর গ্রামের মাওলা মিয়া (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।


এঘটনায় গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের মৃত আহাদ আলীর পুত্র মো. মানিক মিয়া (৬৫) সহ ইছাপুর গ্রামবাসী অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর পৃথক ভাবে দুইটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ প্রতিনিধিকে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন দুই অফিসের একাধিক স্টাফ। 


অভিযোগ সূত্রে জানা যায়, ইছাপুর গ্রামের মৃত মনসুর মিয়ার ছেলে মাওলা মিয়া (৬০) প্রায় ১০-১২ বছর যাবৎ একই গ্রামের সুলাইমান মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৮) ও মৃত তোতা মিয়ার ছেলে আলী নেওয়াজ ওরুফে ফুরু (৫০) এর সহযোগিতায় ভাটুরা মৌজার ৭ ও ৮ নং দাগের পার্শ্ববর্তী ইছাপুর মসজিদ হাটি থেকে দক্ষিণ দিকে ইছাপুর মূলরাস্তা পর্যন্ত কাঁচা রাস্তার ৪ ভাগের ৩ ভাগ রাস্তা অবৈধ ভাবে দখল করে সেমি পাকা টিনসেট বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। সরকারী রাস্তা থেকে ঘর অপসারণ করে তার নিজ জায়গায় নেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসী একাধিকবার বলার পরও মাওলা মিয়া কোন কর্ণপাতই করছেনা বরং গ্রামবাসীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন পূর্বক হুমকি ধামকি দিয়ে আসছে সে। এ রাস্তা দিয়ে ইছাপুর গ্রামসহ পার্শ্ববর্তী পাঁচ গ্রামের সহস্রধিক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। প্রায় ৪০ ফুট প্রস্থের রাস্তাটির প্রায় ৩০ ফুট পর্যন্ত রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল করে বসত ঘর নির্মাণ করার ফলে রাস্তাটি সরু হয়ে গেছে। এর ফলে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অছিরেই এ রাস্তার উপর অবৈধ ভাবে নির্মাণ করা বসত ঘর উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের সুবিধা করে দেওয়ার জোর দাবী জানান এলাকাবাসী।


এব্যাপারে গত ১৪ জানুয়ারি রোববার দুপুরে সরেজমিনে ওই রাস্তায় গিয়ে অভিযুক্ত মাওলা মিয়ার সাথে কথা হলে তিনি সরকারি রেকর্ডভূক্ত রাস্তা দখল করে ঘর নির্মাণ করার কথা স্বীকার করে বলেন, এলাকার চেয়ারম্যান সাহেব ও মাতব্বরগন এ জায়গা আমাকে দিয়ে গেছেন এবং বলে গেছেন এটা মরা রাস্তা আপনি কইরা খান।


এব্যাপারে অভিযুক্ত আলী নেওয়াজ ওরুফে ফুরু মিয়া (৫০) এর সাথে যোগাযোগ করা হলে সরকারি রেকর্ডভূক্ত রাস্তা দখল করার কথা স্বীকার করে তিনি বলেন, আমিও এলাকার একজন নেতা-ই। এটা হিন্দুদের জায়গা ছিলো। এ রাস্তা পূর্বকালের রেকর্ডের হালট। রাস্তাটি এখন অকেজো হয়ে গেছে। এলাকার চেয়ারম্যান আছে। এলাকার সর্দার পর্দান আছে তাদের কাছে বলুক। তারা কি করে দেখুক। চেয়ারম্যান সাহেব আমাদের এই জায়গা দিয়ে গেছেন। আপনারা দেখে গেছেন না? এখান দিয়ে রাস্তা আছে কি না? যতটুকু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরাওতো চলা ফেরা করতেছি। আমাদেরতো কোন সমস্যা হচ্ছে না। ইউএনও স্যার আসুক, এসিল্যান্ড সাহেব আসুক, নায়েব সাহেব আসুক ওদের সাথে আমরা জবাবদিহি করবো। যারা অভিযোগ করেছে তাদেরকে বলে দিয়েন তাদেকে রাস্তা দেওয়া হবেনা। তারা যে ভাবে পারুক মামলা মোকাদ্দমা করে রাস্তা নিয়ে আসুক। তাদেরকে আর রাস্তা দেওয়া হবেনা।


এব্যাপারে স্থানীয় আদমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাগজপত্র দেখেছি এটা সরকারি রেকর্ডভূক্ত রাস্তা। এ রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করার ফলে এ রাস্তা দিয়ে এলাকার মানুষ চলাচল করতে ও নামাজ আদায় করার জন্য মসজিদে যেতে অনেক সমস্যা হচ্ছে। মাওলা মিয়াকে এই জায়গার দখল ছেড়ে দেয়ার কথা বলা হলে তিনি বলেন, সরকারি ভাবে এখান দিয়ে রাস্তা হলে তিনি রাস্তার দখল ছেড়ে দেবেন।


এব্যাপারে স্থানীয় আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নাফের মোবাইল ফোনে একাধিকবার কল করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উবায়দুর রহমান সাহেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি ইছাপুর গ্রামবাসীর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে