নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের হাওয়া


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই শেরপুরের ঝিনাইগাতীতে প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ  নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ উপজেলায় বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের প্রার্থী সক্রিয় না থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। এবারের নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আমিরুজ্জামান লেবু, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিলন, আতাউর রহমান আতা, সাবেক ইউপি চেয়ারম্যান অনারুল্লাহ ও নাজমুল ইসলাম। তবে প্রার্থীদের মধ্যে অনেকেই বলেছেন দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেবে।

Tag
আরও খবর