দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

সারিয়াকান্দিতে ট্রাকের চাপায় স্কুল শিক্ষক নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় সারিয়াকান্দি–কুতুবপুর সড়কে বগুড়া-ড ১১-০০৪১ নম্বরের ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক থাকার কারণে প্রায় ২ ঘণ্টা সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সারিয়াকান্দি থানা পুলিশ ট্রাকটি জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আলী মাষ্টার কুতুবপুর বাজারে একটি টেইলার্সে জুব্বা নেয়ার জন্য শুক্রবার সকালে বাইসাইকেল যোগে কুতুবপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তিনি বাইসাইকেল চালামো অবস্থায় তালতলায় সারিয়াকান্দি-কুতুবপুর সড়কে উঠার সাথে সাথে দেবডাঙ্গা গামী বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথার মগজ বের হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। জানা যায়, ইয়াছিন আলী ফুলবাড়ী ইউপি'র চরডোমকান্দি গ্রামের মৃত গোলাম হোসেন সরকারের ছেলে ও উপজেলার কাজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও খবর