চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

মাশরাফির বোর্ড সভাপতি হওয়া নিয়ে মুখ খুললেন পাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2024 12:22:05 am

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে চাইছেন ক্রিকেট ভক্তরা। এটি বহু আগেরই আলোচনা। তবে সেই আলোচনা এতদিন গুঞ্জনে সীমাবদ্ধ থাকলেও অবশেষে বাস্তবের মুখও দেখতে পারে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এখন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হওয়া নাজমুল হাসান নতুন দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব বিসিবির দায়িত্ব ছেড়ে দিতে চান। নতুন সভাপতি কে হতে পারেন, এ নিয়েও আলোচনা চলছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথাও আসছে সেই আলোচনায়। এখনই মাশরাফির কেন বোর্ড সভাপতি হওয়া সম্ভব নয়, সেটিও বুঝিয়ে বলেছেন নাজমুল।


বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী নির্বাচন পর্যন্ত নাজমুল হাসানেরই বিসিবি সভাপতি পদে থাকার কথা। বিসিবির পরবর্তী নির্বাচন ২০২৫ সালের অক্টোবরে। তবে আজ নাজমুল হাসান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, একই সঙ্গে দুই দায়িত্ব পালনে আইসিসি বা দেশের আইনে কোন বাধা না থাকলেও চলতি বছরই যথাযথ প্রক্রিয়া মেনে দায়িত্ব থেকে সরে যেতে চান।  


এ নিয়ে তার বক্তব্য, ‘আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে এক সঙ্গে যদি দুটোতে থাকি তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা, এটা অস্বাভাবিক কিছু না। যদিও আমি বলে রাখি, আমি যদি এই ক্রিকেট বোর্ড, মন্ত্রণালয়ে নাও থাকি, তবু ক্রিকেট সবসময় আমার সঙ্গে থাকবে। এটা মন থেকে তো আর সরানো যাবে না।’ 


তবে ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে সরে যাওয়া পেছনেও যুক্তি আছে নাজমুল হাসানের, ‘কিন্তু ভালো হয় যদি আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে ভালো হবে, কারণ তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না, যে হয়তো ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ আমি গুরুত্ব সবগুলোকে দিতে চাই। তবে প্রায়োরিটি ভিত্তিক।’ 


টানা তৃতীয় মেয়াদে বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়া নাজমুলের সরে যাওয়ার ইচ্ছা প্রকাশের আরেকটা কারণও আছে, ‘আমি এই টার্মে হতে চাইনি। ইচ্ছে ছিল না, কিন্তু হয়েছি। আগে থেকেই বলেছি, এটাই আমার শেষ টার্ম। এখন যেহেতু একটা নতুন দায়িত্ব এসেছে, আমার মনে হয় এখন সরে যেতে পারলে ভালো। তবে আমি এমন কিছু করব না, যাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয়। সেটা মাথায় রাখব। যেটা ক্রিকেটের জন্য ভালো হবে, তাই করব। সঠিক পথে আগে বের হয়ে আসতে পারলে আসব, তবে আসার আগে এটাও নিশ্চিত করব যে কোনো সমস্যা হবে না। সামনে কী হবে, সেটা পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করবে। অনেক কিছুই আমি কখনো ভাবিনি আমি করব, কিন্তু এখন তো হচ্ছে।’  


কিন্তু বিসিবির দায়িত্ব ছাড়া সহজ প্রক্রিয়া নয় বলেই দাবি নাজমুল হাসানের, ‘প্রথম কথা হচ্ছে ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না। সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রেও দেখেছি দুই বছর তারা প্রায় ব্যান (নিষিদ্ধ), শ্রীলঙ্কার ক্ষেত্রেও এবার দেখেছি। আমি মনে করি তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে।’  


এ ব্যাপারে আইসিসির সঙ্গেও যোগাযোগ করার আভাস আছে নাজমুল হাসানের কথায়, ‘একটা অপশন ওদের (আইসিসি) সঙ্গে আমার কথাটা বলতে হবে। এখানে দুটো জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আইসিসি চায় তাদের ইলেকটেড বডি (নির্বাচিত কমিটি) পূর্ণমেয়াদ শেষ করুক। আর একটা হচ্ছে আইসিসির মেয়াদ। আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সঙ্গে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালক আছে তাদের মধ্যে থেকে একজন হবে (বিসিবি সভাপতি)। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।’  


ক্রিকেট থেকে আসা অন্য দুই সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের বিসিবি সভাপতি হওয়া নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কৌতূহল। কিন্তু বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় সেটি সম্ভব নয়।


বিষয়টি নাজমুল ব্যাখ্যা করেছেন এভাবে, ‘প্রথমে তাকে কাউন্সিলরশিপ নিতে হবে। এরপর নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচিত যারা হয়ে আসবে, তারাই ঠিক করবেন কে সভাপতি হবে। প্রক্রিয়াটা খুবই সহজ। এখন ধরেন, ধরে নিলাম আমার বোর্ডের সবাই আছে, খালি নতুন ২/১ জন আসল। এখানে সিনিয়রদের মধ্যে আছেন, সিরাজ ভাই, ববি ভাই, জালাল ইউনুস, মাহবুব উল আনাম। আবার ক্রিকেটারদের মধ্যেও সিনিয়র যারা আছে, আকরাম খান, দুর্জয়, সুজন-অনেকেই আছে। তারা কাকে বেছে নেবে এটা বলা কষ্ট। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগই নেই।’


তিনি আরও যোগ করেন, ‘আমি যদি বোর্ডে না থাকি, তাহলে তো সাজেস্ট করার ব্যাপারই নেই। আর এটা এভাবে হয় না, যে আমি কাউকে সাজেস্ট করব। আমি তো সাজেস্ট করি এটা তো ইনফ্লুয়েন্স হয়ে গেল। এমন একজনকেই হতে হবে, যাকে সবাই মেনে নিচ্ছে। যদি বোর্ডের সবাই মেনে না নেয়, তাহলে বোর্ড চালাবে কীভাবে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তখন যারা পরিচালন হবেন, তাদের সঙ্গে বসেই ঠিক করতে হবে।’

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২৫ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪২ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে