পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

চতুর্থ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন, নাজমুল হাসান পাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ (ভৈরব -কুলিয়ারচর) -৬ আসনে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিসিবির সভাপতি ও সাবেক রাষ্টপতি মোঃ জিল্লুর রহমান এর সন্তান আলহাজ্ব নাজমুল হাসান পাপন। 

শনিবার ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন ভোট পেয়েছেন ১লাখ ৯৮ হাজার ১৫৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মোমবাতি প্রতীকে রুবেল হোসেন ভোট পেয়েছেন ৩২০৬ ভোট। এছাড়া তৃতীয় অবস্থানে জাতীয় পর্টির প্রার্থী নুরুল কাদের সোহেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৩০৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আবদুছ ছাত্তার খোকন পেয়েছেন ১ হাজার ৬৫২ ভোট।

কিশোরগন্জ (ভৈরব -কুলিয়ারচর) -৬ আসনে মোটার ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮৩০ ভোট। নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন ২ লাখ ৯ হাজার ৫২৬ জন।অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ৩ হাজার ৪৫৭ ভোট। নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন চতুর্থ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

শনিবার ৭ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ তথ্য/ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র কুলিয়ারচর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম এবং ভৈরব ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার একেএম গোলাম মোর্শেদ খান বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

আরও খবর